ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে অবৈধভাবে আমদানী করা ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ গ্রেফতার-০৩

মো: আতিকুর রহমান খান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে আজ মঙ্গলবার ভোর ০৬.১৫ মিনিটের সময় ঝিনাইগাতী তামাগাও এলাকা থেকে অটোগাড়ীতে অবৈধভাবে আমদানী করা সাত বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম,চশমা উদ্ধার করে ঝিনাইগাতী
থানার এসআই রবিউল আউয়াল,এএসআই হরিপদ ও তার সঙ্গীয় সদস্যকে নিয়ে ০৩ জনকে গ্রেফতার করে ।

গ্রেফতার কৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার সামছুল হক(৫০) পিতা মৃত আঃ লতিফ সাং গুমড়া, সোলাইমান (২৬) পিতা লাল মিয়া, আবু তাহের (২০) পিতা কফিলউদ্দিন উভয় সাং তামাগাও থানা ঝিনাইগাতী জেলা শেরপুর। উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক সাড়ে চার লাখের উপর।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল আলম ভুইয়া জানান থানায় মামলা রুজু করা হয়েছে ও আসামী বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

লেখক