ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শিবগঞ্জে দুইটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-১

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় যাত্রীবাহী বাস তল্লাশী করে দুটি ভারতীয় পিস্তলসহ ছামিউল মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (২২ আগস্ট-মঙ্গলবার)দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কে মোকামতলার মুরাদপুর এলাকায় নারায়নগঞ্জগামী পিংকি পরিবহন বাস তল্লাশি করে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি ৭.৬৫ সচল বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ছামিউল লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম দিঘলটারী গ্রামের সুরত আলীর ছেলে।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা নারায়নগঞ্জগামী পিংকী পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ছামিউল ঐ বাসের জি-১ সিটে বসা ছিল। টের পেয়ে বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে। একপর্যায়ে তার দেহ তল্লাশি করলে দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ভারতে তৈরি এবং সচল।ছামিউল রাজধানী ঢাকায় পাচারের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে যাচ্ছিলেন বলে তিনি জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওই যুবক বিষয়টি স্বীকার করেছেন। ছামিউল লালমনিরহাট জেলার আদিতমারী থানার উত্তর গোবদা গ্রামের কেরামত আলীর ছেলে মো. জয় নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে ঢাকা নিয়ে যাচ্ছিলেন।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।পুলিশ সুদীপ চক্রবর্ত্তী আরও জানান,পুলিশের পক্ষ থেকে অস্ত্রের উৎস ও প্রকৃত মালিককে খুঁজে বের করতে তদন্ত চলমান রয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার,আব্দুর রশিদ,মোতাহার হোসেন,শরাফত ইসলামসহ শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল প্রমুখ।

লেখক