ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ছাদ থেকে লাফিয়ে গাছে উঠতে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে বাড়ির ছাদ থেকে লাফিয়ে গাছে উঠতে গিয়ে নিচে পড়ে মোহাম্মদ ইব্রাহিম (১১) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ইব্রাহিম ওই এলাকার জসীম উদ্দিনের ছেলে ও মস্তাননগর উসমানিয়া তানিমুল কুরআন মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।স্বেচ্ছাসেবী মেহেদী হাসান ইমন জানান, মঙ্গলবার দুপুরে খেলতে গিয়ে বাড়ির ছাদের ওপর থেকে নিচে পরে যায় ইব্রাহিম। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া হয়। বিকেলে ইব্রাহিমের বুকে ব্যথা অনুভব করলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে মারা যায়।এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলা উদ্দিন বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। ছাদ থেকে গাছে উঠতে গিয়ে পড়ে ইব্রাহিম নামের শিশুটি মারা গেছে। বুধরার সকালে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

লেখক