তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুলঃ
রাজশাহীর তানোর- মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর গ্রামে ছেলের সুন্নতে খাতনায় পিতাকে না বলায় সাবেক মাদকাসক্ত স্বামী খুন করেছে স্ত্রী ও সন্তানকে।
ওই মাদকাসক্ত স্বামীকে এলাকাবাসী আটক করে গনধোলাই দিয়ে তানোর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
জানা গেছে আজ ২৬-আগস্ট (শনিবার) বিকেল ৪-০০ মিনিটে মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর গ্রামে এই নারকীয় হত্যাকান্ড ঘটেছে। এঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছাঁয়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাঁচন্দর ইউপির মোহাম্মদপুর গ্রামের মৃত সিদ্দিকের মাদকাসক্ত পুত্র অলিউল (৩৫) এর সঙ্গে মুন্ডুমালা পৌরসভার পাঁচন্দর গ্রামের নিপা (২৮) এর ৮ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের ২ বছর পরে তাদের পরিবারে একটি পুত্র সন্তান জন্ম হয়। কিন্ত সংসারে স্বামী- স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় গত ১বছর পূর্বে স্ত্রীকে ডিভোর্স দেয় ওই মাদকাসক্ত স্বামী। ডিভোর্স নিয়ে রাজশাহী নারী শিশু আদালতে মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে ডিভোর্স হয়ে স্বামী-স্ত্রী পৃথক, পৃথক বসবাস করে আসছিল।
চলতি মাসের ২৫- আগস্ট (শুক্রবার)
নিপা তার পুত্র সন্তান নূর (৬) এর সুন্নাতে খাতনা দেয়। ছেলের সুন্নাতে খাতনায় পিতাকে না বলায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত স্বামী আলিউর রহমান, তার সাবেক ডিভোর্সী স্ত্রীর বাসায় গিয়ে চাকু দিয়ে স্ত্রী ও সন্তান কে হত্যা করেন।
এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসী স্বামী অলিউর রহমানকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনার সম্পর্কে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আসামিকে আটক করা হয়েছে। সেই সাথে নিহত মা-ছেলের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।