রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে ৪ দফা দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন করেছে রাজবাড়ী মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল( ম্যাটস) শিক্ষার্থীরা। ২৬ আগস্ট ( শনিবার) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন ম্যাটস শিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম, মোঃরকি শেখ,মোঃ শওকত ইসলাম, আশা আক্তার ও লাভলী খাতুন।
এসময় বক্তারা তাদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, ইন্টার্নশীপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ প্রদান করা ও বঙ্গবন্ধুর ৫ম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান করা।
এসময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।