ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা থেকে ছিনতাইকারী গ্রেপ্তার

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের এক সদস্যকে একটি মোবাইল সহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় নগরের নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউ মার্কেটের ঠিক দক্ষিণ পাশে রেস্টুরেন্ট২৪ এর স্টাফদের আবাসিক বাসা থেকে দুটি মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল বাকি মোবাইল ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। এর আগেও সে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে জানিয়েছে।

চট্টগ্রামে হঠাৎ ছিনতাই বেড়ে যাওয়ায় আতঙ্কে নগরবাসী। প্রতিদিনই নগরের কোথাও না-কোথাও ছোট-বড় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
দু-একটি ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশি ঝামেলার কারণে অনেকেই থানায় মামলা করেন না। মামলা হলেও ছিনতাইকারীদের শনাক্ত করতে পারছে না পুলিশ। তবে পুলিশের দাবি গ্রেপ্তার অভিযান ও টহল অব্যাহত আছে।

লেখক