ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্ততার ৩

সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তিন যুবককে গ্রেপ্ততার করেছে পুলিশ। এ সময় ২১ বোতল ফেন্সিডিল ও ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জব্দ করা হয়। গতকাল রোববার (২৭আগস্ট) দুপুরের পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্ততার করা হয়।
ওই যুবকেরা হলেন, উপজেলার শাখাহার ইউনিয়নের খোরশাল গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে আনিছুর রহমান (৫০), দিনাজপুর জেলা-ফুলবাড়ি থানা জগন্নাথপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩০), মৃত সালাম মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫)।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার (ওসি) শামসুল আলম শাহ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোল্ডস্টোরের এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১০বোতল ফেন্সিডিলসহ আরিফুল ইসলাম ও সুজন মিয়াকে গ্রেপ্ততার করা হয়।
অপরদিকে উপজেলার খোরশাল গ্রামের অভিযান চালিয়ে আনিছুর রহমানকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্ততার করে পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার (ওসি) শামসুল আলম শাহ বলেন, পৃথক অভিযানে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই তিন জনকে গ্রেপ্ততার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পর আদালতে সোর্পদ করা হয়।

লেখক