ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধা সাদুল্লাপুরে ৭৫ জন পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে পাটবীজ উৎপাদনকারী চাষীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

৩১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে পাটবীজ উৎপাদনকারী চাষীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ-উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩, সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি (এমপি)।

উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক (অব:) আব্দুল জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মন্ডল আলো প্রমূখ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।

উপস্থিত ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষীদের মাঝে প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন, সহকারী পরিচালক (সমন্বয়) পাট অধিদপ্তর ঢাকা মোঃ ওসমান আলী শেখ, সহকারী পরিচালক পাট অধিদপ্তর মনিটরিং রংপুর কৃষিবীদ মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ মাহবুবুল আলম বসুনিয়া।

প্রশিক্ষণ শেষে ১২৫ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

লেখক