ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রাণ হারালো খালা-ভাগ্নি

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলে পুকুরের পানিতে গোসল করতে নেমে খালা-ভাগ্নির মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের মানিক মিয়ার মেয়ে জান্নাতী (১১) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম আক্তার জীম (৮)। জান্নাতী ও জীম সম্পর্কে খালা-ভাগ্নি।

জীমের মামা জাকা‌রিয়া ব‌লেন, জান্নাতি ও জীম সকা‌লে বা‌ড়ির পা‌শে খেলাধুলা শে‌ষে গোসল করার জন‌্য পুকু‌রে নেমেছিল। পুকুরে নেমে তারা ডু‌বে যায়। এসময় তা‌দের পা‌নি‌তে পড়ার খবর দেয় আরেক শিশু। পরে স্থানীয়দের সহযোগীতায় পুকু‌রের পা‌নি‌তে নে‌মে উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, দুই শিশুকে পুুকুর থেকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মরদেহের সুরতাহাল শেষে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

লেখক