ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশানোয় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান । রাজবাড়ী সদর থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অভিযানে সহযোগিতা করে ।
অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভান্ডারিয়া বাজারের রাজমার্ট ফুডকে পনের হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আলীপুর বাজারের আল্লাহর দান বেকারীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অভিযানে বাজারের আরও কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে ।

লেখক