ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণের ছিলিপ দেওয়ার কথা বলে শারীরিক সম্পর্ক করার কু প্রস্তাবের অভিযোগ

আতিকুর ঝিনাইগাতী, (শেরপুর)প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে বন্যায় গরিব মানুষের জন্যে সরকারী ত্রাণের ছিলিপ দেওয়ার কথা বলে শারীরিক সম্পর্ক করার কু প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জিগাতলা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে কেরামত আলী(৫৮) তার বিরুদ্ধে অভিযোগ এনে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছে অসহায় মহিলা রহিমা খাতুন ।

অভিযোগের আগে বনগাঁও বাজারে শত শত লোক কেরামতের বিচার চেয়ে স্লোগান দেন ।

অভিযোগের মাধ্যমে জানা যায় ত্রাণের ছিলিপ দেওয়ার কথা বলে গত বুধবার ৩০/৮/২৩ ইং তারিখে বিকাল সাড়ে পাঁচটায় নিজ বাড়ি হতে রহিমাকে কেরামত আলী ডেকে নিয়ে ঝিনাইগাতী বাজারে নিয়ে আসে । বাজারে ঘুরাফেরা করে সময় ক্ষেপণ করে দিঘীরপাড় লাল সিঙ্গির বাড়ির উত্তর পাশে ওই দিন রাত ৮টার সময় নদীরপাড়ে ফাকা রাস্তায় পৌছা মাত্রই কেরামত আলী শারীরিক সম্পর্ক করার কু প্রস্তাব দেয় এবং ধস্তাধস্তি করে ।
পরে রহিমা বাড়িতে যেয়ে প্রতিবেশী ও স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করেন । এলাকাবাসী আবুল বাসার, আমিনুল ড্রাইভার, মনর উদ্দিন, খোকা মিয়া, এম এ মান্নান সহ অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করে বিচার দাবি করেছেন ।

এ ব্যাপারে কেরামত আলীর ছেলে রফিকুল ইসলাম বলেন জমি সংক্রান্তর জের ধরে আমার বাবার নামে এই মিথ্যা অভিযোগ তুলেছে । আমার বাবা বয়স্ক ৫ ওয়াক্ত নামাজ পড়ে এই ধরণের কাজে জড়িত নয় । আমাদের পরিবারকে হ্যায় প্রতিপন্ন করার জন্যেই কিছু অসাধু ব্যক্তিরা এই কাজ কর আমাদের সন্মানের ক্ষতি করছে । তদন্ত সাপেক্ষে এর সষ্ঠু বিচার দাবি করছি ।

ওসি মনিরুল আলম ভূইয়া জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

লেখক