ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

গোবিন্দগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একজনের মূত্যু

সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিদ্যুতায়িত হয়ে আব্দুল মজিদ আকন্দ (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (১০ সেপ্টেস্বর) রবিবার বিকেল ৩.৪৫ মিনিটে উপজেলার শিবপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ আকন্দ মহাদেবপুর গ্রামের মো. মোজাম্মেল আকন্দ ছেলে ও পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে বারটিকরি গ্রামের পুকুর লিস নেয়। ওই পুকুরে পানি দেওয়ার জন্য মটর ফিটিং করেন। এ সময় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তখন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে তিনি ছিঁড়ে যাওয়া তাঁর জোড়া দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী ও পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন তাঁকে।

লেখক