ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে এ্যাডঃ মোস্তাফিজুর রহমান মহিলা বিএম কলেজের একাডেমিক ভবন উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুরে এমপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মহিলা বিএম কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ভবনটি নির্মাণে ব্যয় হয় প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা।
আজ বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে নব নির্মিত একাডেমিক ভবনটির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। কলেজের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী কাহাফুল ওয়ারা সালামী’র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর ইসলাম, আদর্শ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক রুবিনা আক্তার। এর আগে প্রধান অতিথি কলেজ চত্ত্বরে বৃক্ষ রোপন করেন।

লেখক