ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন, ফরিদপুর জেলা কমান্ড্যান্ট নাদিরা ইয়াসমিন। শুভেচ্ছা বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান। প্রতিবেদন পাঠ করেন, বালিয়াকান্দি কোম্পানি কমান্ডার আব্দুর রউফ মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, চন্দনী ইউনিয়ন দলনেতা জিলাল হোসেন, মালা কুন্ডু প্রমুখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

লেখক