ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আতিকুর, ঝিনাইগাতী ( শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামে ১৮ মাস বয়সী ছানোয়ার হোসেন নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু ছানোয়ার ওই গ্রামের জাকিরুল ইসলামের ৪র্থ ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসীদের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শিশু ছানোয়ারকে খাওয়া দাওয়া করিয়ে তার মা বাড়ীর পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ছানোয়ারকে কাছাকাছি কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।

পরবর্তীতে বিকেল ৩টার দিকে বাড়ীর পাশে পুকুরে ছানোয়ারকে পানির উপর ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে মৃতবস্থায় দেখতে পায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা সহ মরদেহের সুরতহাল রিপোর্ট করেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

লেখক