ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীর পাংশায় অস্ত্রসহ দুই চাঁদাবাজ গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ । শুক্রবার দিবাগত রাতে উপজেলার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া এলাকার আব্দুর রহমানের বাড়ির পাশে ব্রীজের উপর হতে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাঙ্গীর হোসেন (২১) ও আশরফ ওরফে আশরফুল শেখ (৪২) । জাহাঙ্গীর হোসেনের পিতার নাম মিন্টু ওরফে মন্টু শেখ ।জাহাঙ্গীরের বাড়ি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া পশ্চিমপাড়া গ্রামে । অপরজন একই উপজেলার ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের দুলাল শেখের ছেলে ।
রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ ইফতেখারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় । এসময় একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত আসামীরা অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেরায় । তাদের নামে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক কারাগারে পেরণ করা হয়েছে ।

লেখক