ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে আলু-পেঁয়াজ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে আলু-পেঁয়াজ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ফজলুল হক সড়কের কাঁচা মালের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ী বকুল খন্দকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অপরাধে জনপ্রিয় ভাণ্ডারের মালিক বকুল খন্দকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করার ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে আলু, পেঁয়াজ, ডিম বিক্রয় করার জন্য মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। এ অভিযানে বাজার পরিদর্শক ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন হাসান-আল-মারুফ।

লেখক