ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বইমেলা, পুরস্কার বিতরণ ও চিঠি উৎসব

রাজবাড়ী জেলাঃ

রাজবাড়ীতে ভিন্ন ধরনের অনুষ্ঠান বইমেলা, পুরস্কার বিতরণ ও চিঠি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

১৬ ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা রাজবাড়ী জেলা শিল্প কলা একাডেমির তৃতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে রাজবাড়ী জেলা লেখক পাঠক কেন্দ্র।

রণজিত কুমার সরকারের সভাপতিত্বে আলোচনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সাবেক মহিলা পরিষদের সভাপতি লাইলি নাহার, সাংবাদিক তুষার আবদুল্লাহ, রাজবাড়ী রাজ পরিবারের সদস্য টেলিভিশনের উপস্থপিকা শুভাগত গুহ রায়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা, তারা বলেন এটা একটি ব্যাতিক্রম অনুষ্ঠান। রাজবাড়ী জেলার দশ হাজার শিক্ষার্থীদের নিকট থেকে চিঠি নেওয়া হয়। এ অনুষ্ঠান হয়তো রাজবাড়ীতেই প্রথম তারা আলোচনা অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। চিঠি উৎসব অনুষ্ঠানে চিঠি লিখে প্রথম স্থান অধিকার করেন অংকুর কলেজিয়েট স্কুল এর অষ্টম শ্রেণির ছাত্র শান্ত। বক্তব্য দেন লেখক-পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ফারহানা মিনি।

অনুষ্ঠান শেষে কার্তিক কুমার দাস বলেন চমৎকার একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এখন আর আমাদের চিঠি লেখা হয় না, আমরা চিঠি লেখা ভুলে গেছি।  আমার অনেক ভালো লেগেছে আমি আশা করি এ রকম অনুষ্ঠান আরও বেশি করে করা হবে।

লেখক