ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ পৌর শাখা কর্তৃক আয়োজিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ০৪ গটিকার সময় উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জের মাটি ও মানুষের নেত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক মো. শরীফ খান কনক, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন প্রমূখ।
এ সময় উপজেলা, পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক