ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

রাজবাড়ীতে বিনামূল্যে গাভী বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অসহায়, দুঃস্থ, গরীব, বিধবা ও স্বামী পরিত্যক্ত মানুষের মাঝে বিনা মূল্যে গাভী বিতরণ করা হয়েছে । বাংলাদেশ এনজিও  ফাউন্ডেশন এর অর্থায়নে  রাজবাড়ী সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ)  এর উদ্যোগে  গাভীগুলো বিতরণ করা হয়।
গাভী বিতরণ উপলক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় শহরের  ১নং বেড়াডাঙ্গা সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এর নিজ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, শহর শাখা  সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান, সমপদের নির্বাহী পরিচালক মোঃ হেলালউদ্দিন সরদার, উপদেষ্টা হাসিনা ইসলাম ।
এসময় ছয় জনকে একটি করে বকনা গাভী প্রদান করা হয় । এদের মধ্যে চার জন নারী ও দুইজন পুরুষ । এর মধ্যে একজন বাক প্রতিবন্ধী যুবক রয়েছে ।
সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এর নির্বাহী পরিচালক মোঃ হেলালউদ্দিন বলেন, আমরা সমপদের উদ্যোগে বিগত চার বছর ধরে গাভী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি । যেসব মানুষ অসহায়, যাদের কিছু করার ইচ্ছা আছে  কিন্তু সামর্থ নেই আমরা সেই সব মানুষকে বাছাই করে সহযোগীতা করছি ।
তিনি আরও বলেন, যাদেরকে গাভী বিতরণ করা হচ্ছে তাদের নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার উপস্থিতিতে একটি প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে । এছাড়া এই গরু গুলো যদি অসুস্থ হয় তাহলে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সহায়ওতা দেবে ।
গরু পেয়ে মোছাঃ রমেচা বলেন, আমি একজন অসহায় নারী । আমার স্বামী আরেকটি বিয়ে করে তার সঙ্গে ঘরসংসার করছে । আমার তিনটি সন্তান । তাদের দেখভাল করতে আমার খুব কষ্ট হয় । আমি একটা গরু পেয়েছি । এতে আমার খুব ভালো লাগছে ।

লেখক