ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে ওয়েব ফাউন্ডেশন কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা ওয়েব ফাউন্ডেশন কমিটির আয়োজনে বৃহস্পতিবার ২১(সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প উন্নয়ন কার্যক্রয়মে পিছিয়েপড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ওয়েব ফাউন্ডেশনের উপজেলা কমিটির চেয়ারম্যান মোছাঃ মিতু মনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম কামাল উদ্দীন টগর এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, উপজেলা ওয়েব ফাউন্ডেশন কমিটির ভাইস-চেয়ারম্যান সাংবাদিক ওমর ফারুক ও মোছাঃ সামসুন নাহার রণি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ মুল্লিক,সদস্য মোঃ মামনুর রশীদ সুইট, আঃ জব্বার, মোছাঃ পিয়ারা বিবি, সাইফুল ইসলাম, বেগম আরা প্রমুখ।

লেখক