ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

রাজবাড়ীতে ঘরের ভেতর ছিল ১৫ কেজি গাঁজা

রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঢালা রাজাপুর গ্রামে একটি বাড়ি থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। আসামী দুলাভাই-শ্যালক পালিয়ে গেলেও বুধবার রাতে গাঁজা উদ্ধার করা হয়।
এঘটনায় দুইজনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হলেন, সেলিম মোল্লা ওরফে ভোলা (৪৫) এবং টিপু সুলতান মোল্লা (৪৬)। সেলিম বসন্তপুর ইউনিয়নের ঢালা রাজাপুর গ্রামের নাজিম উদ্দিন মোল্লার ছেলে। টিপুর একই গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে। সেলিম টিপুর দুলাভাই।
রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বলেন, টিপু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। বুধবার তিনি বস্তায় ভরে গাঁজা নিয়ে দুলাভাই সেলিমের বাড়িতে যান। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শের আলমের নেতৃত্বে সেলিমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে সেলিম ও টিপু পালিয়ে যায়। এসময় সেলিমের বসতঘর থেকে একটি প্লাটিকের বস্তার ভেতর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার দাম ছয় লাখ টাকা। রাতেই দুইজনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনার পর থেকে আসামী দুইজন পলাতক রয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শের আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আসামী দুইজনই পলাতক রয়েছে

লেখক