ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুব মহিলা লীগের নেত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তারের (২৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে।

মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী জানান, চার দিন আগে হঠাৎ করে রুমানার জ্বর আসে। পরে বুধবার সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর রক্তের প্লাটিলেট কমে গেলে তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে তার রক্তের প্লাটিলেট আরও কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি

লেখক