ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি । রোববার বিকাল ৩ ঘটিকার সিরাজগঞ্জ শহরের ভাসানী হলের সামনে জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও সাবেক তুখোড় ছাত্র নেতা জহির উদ্দিন স্বপন।
সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

লেখক