ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে পুলিশের অভিযানে নারীসহ গ্রেপ্তার তিন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক অভিযান চালিয়ে দুইশো ষাটটি ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়ালন্দঘাট থানা পুলিশ । ২৪ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যায় ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মোস্তাফিজুর রহমান (৪৩), মোঃ শাহিনুল ইসলাম (৪২) ও রাহেলা (৩৯) । এদের মধ্যে মোস্তাফিজুর রহমানের পিতার নাম তবিবর রহমান । তার বাড়ি ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার গোয়াল পাড়া গ্রামে । শাহিনুলের বাড়ি দিনাজপুর জেলার কোতয়ালী থানার বাহাদুর বাজার এলাকায় । তার পিতার নাম শামছুল আরেফিন । অপরজন রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া পূর্বপাড়ার ভাড়াটিয়া সুরুজ মিয়ার মেয়ে ।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রোববার সন্ধ্যায় দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারীর সামনে খুলনা-ঢাকাগামী হাইওয়ের উপর চেকপোষ্ট স্থাপন করে বাসের ভিতর তল্লাশি চালিয়ে যাত্রীবেশে দুইজনকে আটক করা হয় । এসময় তাদের নিকট হতে দুইশো টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । পৃথক অভিযানে রাত সাড়ে এগারোটার সময় দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর হতে ষাটটি ইয়াবা ট্যাবলেটসহ রাহেলা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রাহেলা পেশাদার মাদক ব্যবসায়ী । তার নামে দুইটি মাদক মামলা রয়েছে । গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে পেরণ করা হয়েছে ।

লেখক