ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

রাজবাড়ী জেলাঃ
রাজবাড়ীতে  বঙ্গবন্ধু গোল্ডকাপ  ও বঙ্গমাতা শেখ  ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট চুড়ান্ত পর্বের খেলা, পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে রাজবাড়ী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বালক এবং বালিকা দুটি গ্রুপের সমাপনী ফুটবল খেলা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার  খানের সভাপতিত্বে খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে   উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, রাজবাড়ী ১ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ রব বিশ্বাস, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, প্রমূখ।
দুটি খেলায় চারটি দল অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বালিয়াকান্দি উপজেলার বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সদর উপজেলার লক্ষিকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ট্রাইবেকারে হারিয়ে গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

লেখক