ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

পার্বতীপুরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে স্বর্নের দোকানে হামলা ও ভাংচুর

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের সোনা পট্টিতে বিজয় কুমার রায়ের স্বর্নের দোকানে এক সংঘবদ্ধ দল ১০ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আজ বুধবার সকালে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে এবং শহরের স্বর্ন পট্টিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস), পার্বতীপুর শাখার নেতৃত্বে সর্বস্তরের দোকানদার ও ব্যবসায়ীরা মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় জনৈক গোলাম মোস্তফা অজ্ঞাতনামা আরও ৪/৫ জন যুবকদের নিয়ে স্বর্ন ব্যবসায়ী বিজয় কুমার রায়ের স্বর্নের দোকানে গিয়ে ধারালো অস্ত্র দ্বারা ভয়-ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। বিজয় কুমার চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গোলাম মোস্তফা ও তার সংঘবদ্ধ দল তাকে ব্যাপক মারপিট ও দোকানের আসবাবপত্রে ভাংচুর চালায়। এসময় বিজয় কুমারের আর্ত চিৎকারে অন্যান্য দোকানদারগণ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ হামলা ও চাঁদা দাবির ঘটনায় এজাহার দায়ের করা হলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনগত সকল প্রক্রিয়া শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত গোলাম মোস্তফার সাথে আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার ভাষ্য নেয়া সম্ভব হয়নি।

লেখক