ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ঝিনাইগাতীতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে মানববন্ধন

আতিকুর, ঝিনাইগাতী ( শেরপুর) প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারের মেইন রাস্তার পাশে দাড়িয়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর যুব সংগঠন জাতীয় যুব যুগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম ছামেদুল হক। উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন,স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোরাদ হাসান রুবেল প্রমুখ। মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য,বলেন রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী(৫০)গং তারা শুধু কঙ্কাল চুরি নয়,এলাকায় বিভিন্ন অপকর্মের সাথেও জড়িত।
কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদ জানিয়ে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী জানান তারা।

লেখক