ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

মিরসরাইয়ের ধুম ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে অবস্থিত ধুম ব্যবসায়ী কল্যান সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। রবিবার (১ অক্টোবর) দুপুরে আরশিনগর ফিউচার পার্কের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. দিদারুল আলম। সমিতির সাবেক কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন সাদেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও এম.এ হায়দার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হয়দার টিপু, সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুদ্দিন, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কার্যকরী কমিটির সদস্য নুরুল আলম চৌধুরী রূপম, সিরাজুল ইসলাম, সাইফ উল্লাহ শাহীন, সোহেল রানা লিটন প্রমুখ।

আলোচনা সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য পুনরায় মো. দিদারুল আলমকে সভাপতি ও মো. শামসুদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।উল্লেখ্য, বারইয়ারহাট পৌর বাজারে অবস্থিত ধুম ইউনিয়নের ব্যবসায়িদের নিয়ে ২০১৪ সালে একটি সমিতি যাত্রা শুরু করে।

লেখক