ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

পার্বতীপুর আদর্শ কলেজে একাদশ শ্রেনীর ওরিয়েন্টেশন ক্লাস এর উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুরে আদর্শ কলেজের আয়োজনে ২০২৩-২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন ও পরিচিতি সভা রবিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় কলেজের নিজস্ব অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও পৌর আওয়ামী লীগ এর সভাপতি মোশারফ হোসেন সমাজ সহ কলেজের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। প্রধান অতিথি হাফিজুল ইসলাম প্রামানিক তাঁর বক্তব্যের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সকল ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাস করার আহবান জানান এবং কিভাবে পড়াশোনা করে কর্মক্ষেত্রে যাওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সবাইকে একযোগে কাজ করার আহবানও জানান তিনি।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত ও এরপর উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

লেখক