ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহবুব আলম, সাদুল্লাপুর উপজেলা এ্যাসিল্যান্ড আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অবঃ প্রভাষক আব্দুল জলিল সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্ল্যাহেল কবির ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান স্মৃতি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রভাষ চন্দ্র অধিকারী, সাদুল্লাপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি কে,এম নেয়ামুল আহসান পামেল, রিপোর্টাস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব বলেন, উপজেলায় ১০৮টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সকল পূজা মন্ডপ সিসিটিভির আওতায় থাকবে। উপস্থিত সকল উপজেলা ও ইউনিয়ন পূজা কমিটির সভাপতিগণ কে পূজা মন্ডপে সিসিটিভি দ্রুত লাগানোর জন্য বলেন।

বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

লেখক