ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুর গুলশান নগরে ২০২৩ শিক্ষাবর্ষের নিউরন নার্সিংয়ের পার্বতীপুর শাখার ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন ও পরিচিতি সভা আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র সাংবাদিক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিচালক সোহেল রানা, আনোয়ারুল ইসলাম, ফরহাদ হোসেন, আলমগীর, রওশনুল ইসলাম সোহেল ও শাহরিয়ার আহমেদ রাব্বি। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সিনিয়র সাংবাদিক ও অনুষ্ঠানের সভাপতি তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্যের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে সকল ছাত্র-ছাত্রীকে শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাস করার আহবান জানান এবং কিভাবে পড়াশোনা করে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত ও এরপর উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন কোচিং সেন্টারটির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

লেখক