ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক প্রদান

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উদ্যোগে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

১১ অক্টোবর বুধবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৬টি নিবন্ধিত সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ২০হাজার করে মোট এক লক্ষ বিশ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর -পলাশবাড়ী আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এমপি)।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক