ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

সাদুল্লাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগ ডিডিএম এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত মহড়া র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর সকাল ১০টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সাদুল্লাপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগের সময় করনীয় সম্পর্কে সচেতনতা মূলক মহড়া প্রদর্শন করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব এঁর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইসরাত জাহান স্মৃতি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, সাদুল্লাপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নারায়ন চন্দ্র বর্মন প্রমূখ সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ।

লেখক