ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মোস্তফা কামাল মামুন, জেলা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরী এলাকায় ফোর যে রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার মােঃ মাইদুল ইসলাম। খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে রংপুরগামী লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা পরেছে দুঃশ্চিতায়। রাজারহাট বাজারের রতন আহমেদ জানান, আমি ঢাকা যাওয়ার জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট করেছি। কিন্তু আজ জানতে পারলাম কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন সরাসরি কুড়িগ্রাম থেকে যেতে না পারলেও বিকল্প পথ কাউনিয়া অথবা লালমনিরহাট যেতে হবে। সেখান থেকে ট্রেনে উঠতে হবে। এখন সকালে গিয়ে কিভাবে ট্রেন ধরবো টেনশনে আজ রাতে ঘুমে হবে না। রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার মােঃ মাইদুল জানান,রেল সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সেতু মেরামত না হওয়া পর্যন্ত লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লেখক