ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কয়রায় চিকিৎসাধীন অসুস্থ নেতা-কর্মীদের শয্যাপাশে আক্তারুজ্জামান বাবু এমপি

কয়রা (খুলনা) প্রতিনিধি, মোঃ আলামিন ইসলামঃ

শারীরিক ভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ গনি মোড়লকে দেখতে শনিবার (১৪ অক্টোবর) বিকালে কালিকাপুর গ্রামে তার নিজ বাসভবনে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু-সুস্থতা কামনা করেন। তিনি এর আগে দুপুরে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বাগালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন সহ আরও কয়েকটি রোগীকে দেখতে যান। এছাড়াও তিনি দিনভর কয়রা উপজেলার বিভিন্ন স্থানে জনসাধারনের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্বলিত লিফলেট বিতরণ করেন ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার খগেন্দ্রনাথ মন্ডল, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ শিকারী, অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, আওয়ামী লীগ নেতা নির্মল চন্দ্র দাষ, যুব মহিলা লীগ নেত্রী সুলতানা মিলি, ইউপি মেম্বর আলমগীর হোসেন, মহিলা মেম্বর মনজিলা, ওলামা লীগের সভাপতি মাওলানা মাসুদুর রহমান, কৃষক লীগের সদস্য সচিব শাহানুর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী আব্দুর রকিব, জিএম আক্তারুল ইসলাম সৌরভ, জেড এম হুমায়ুন কবির নিউটন, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা বেলাল আহমেদ বিল্লু প্রমুখ।

লেখক