মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আত্রাইয়ে ইফাঃ শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিতঃ
নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনে শিক্ষক কেয়ারটেকারদের কে নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।
আজ বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ সকাল ১০ ঘটিকায় উপজেলা মসজিদে মোঃ আবুল হোসেনের এমসি এর সঞ্চলনায় ও মোসাঃ মল্লীকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক,
শিক্ষিকা কেয়ারটেকারগণ উপস্থিতি ছিলেন৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চিতা বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার আত্রাই নওগাঁ।
বিশেষ অতিথি হিসেবে
হিসেবে উপস্থিত ছিলেন।
মোঃ আমিরুল ইসলাম ফিল্ড অফিসার নওগাঁ জেলা কার্যালয়।
আরও উপস্থিত ছিলেন
উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ রেজাউল ইসলাম জিসি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই,
সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ অর্থ ও দপ্তর সম্পাদক আত্রাই প্রেসক্লাব,
মোঃ রফিকুল ইসলাম
সভাপতি শিক্ষক সমিতি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
প্রধান অতিথির বক্তব্যে সঞ্চিতা বিশ্বাস বলেন বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা হবে আপনারা জুম্মা নামাজের খুতবার আগে সবাই কে বলবেন কোন প্রকার যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এ বিষয়ে সবাই সতর্ক থাকতে বলবেন ,আমরা আল্লাহর হুকুম মেনে চলবো,আমরা সবাই অংশ গ্রহণ নিবো,সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করিবো, এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে
সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহবান জানান তিনি৷
অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যান কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।