ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

 রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীতে ২১ শে অক্টোবর শনিবার সকালে ‘কৃষক বাঁচাও দেশ বাঁচাও’ প্রতিপাদ্য সামনে রেখে জেলা কৃষকলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় মিলনায়তনে এই সভার আয়োজন করে রাজবাড়ী জেলা কৃষক লীগ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক। সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু বক্কার খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আবদুর রাশেদ খান, জাতীয় পরিষদের সদস্য সোয়েব আকন, জাতীয় কমিটির সদস্য আইনজীবী মোবাশ্বের আলী। এসময় রাজবাড়ী পৌর ও গোয়ালন্দ পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গোয়ালন্দ উপজেলা কমিটির সহসভাপতি আবুল হোসেন মোল্লাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

লেখক