ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর বিভিন্ন মন্দির পরিদর্শন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান

রাজবাড়ী জেলা ঃ

রাজবাড়ী জেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম-বার।

২১ অক্টোবর শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর শ্রী শ্রী রাধাগোবিন্দ জিওর মন্দির ও আমতলা সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি পূজা মন্ডপের প্রতিনিধিকে ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম এর পক্ষ হতে শুভেচ্ছা উপহার তুলে দেন।ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ সাইদুর রহমান খান, পিপিএম (বার) বলেন, পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যাক্তি কোন প্রকার বিশৃংঙ্খলার সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মন্দিরে ব্যাগ নিয়ে প্রবেশের পূর্বে তল্লাশি এবং বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

শারদীয় দূর্গা মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন- রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন ) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশ ও আনসারের সদস্যবৃন্দ।

লেখক