ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

যুবনেতা আরিফুল ইসলামের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

সংবাদদাতা-মোঃ জামাল উদ্দিন, সিলেটঃ

সিলেট মহানগর যুবদলের আওতাধীন ২৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবনেতা আরিফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে গভীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

বুধবার ২৫ অক্টোবর ২০২৩ এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, মহানগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মরহুম আরিফুল ইসলাম এক জন শহীদ জিয়ার একনিষ্ঠ আপোষহীন কর্মী ও তার আত্মীয় স্বজন, এলাকাবাসীর কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি সদা মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন উদীয়মান নেতাকে হারালাম। আল্লাহ পাক-মরহুম আরিফুল ইসলামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

লেখক