ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। ২৫ অক্টোবর ( বুধবার) বিকেলে ঢাকা- খুলনা মহাসড়কে চেকপোষ্ট চলাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো. সুরুজ মিয়া ওরফে সুরুজ ব্যাপারী (৪০) ও ইউসুফ ব্যাপারী (৩৮)। সুরুজ ব্যাপারীর পিতার নাম তোতা ব্যাপারী। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার রিয়াজু উদ্দিন মাতব্বর পাড়া এলাকায়। অপরজন ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর গ্রামের আবুল কালাম ব্যাপারীর ছেলে।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-খুলনা মহাসড়কের উপর কে. ক. এস. সেভ হোমের সামনে চেকপোষ্ট পরিচালনা করা হয়। এসময় গোয়ালন্দ থেকে ছেড়ে যাওয়া ফরিদপুর গামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের দাম ৯০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা ঢাকা হতে কম দামে ইয়াবা ট্যাবলেট এনে ফরিদপুর বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তিদের নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক কারাগারে পেরণ করা হয়েছে।

লেখক