ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

কুড়িগ্রামে সুয়ারেজ পাইপ থেকে ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক কুখ্যাত মাদক কারবারি

মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আজ (২৬ অক্টোবর) রাত আনুমানিক ০২.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি মোঃ আব্দুল লতিফ (৪০) কে ১৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে পুলিশ।

জানা যায় ফুলবাড়ী থানার ৬নং কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি আব্দুল লতিফের বসত বাড়ির দক্ষিণ ভিটার বাথরুমের সামনে পানি নিষ্কাশন প্লাস্টিকের পাইপের ভিতর হতে অভিনব কায়দায় বাধা অবস্থায় ১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান চালমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

লেখক