ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শিবগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিসচা’র স্মারকলিপি প্রদান

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে ১১টি দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬মে) বিকাল ৪টার দিকে নিরাপদ সড়ক দিবস-২০২৩ পালন উপলক্ষে চলমান কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক মাস্টার সোহাগ আহম্মেদ, সুবির কুমার দত্ত, মিজানুর রহমান, হেলান উদ্দিন, রেশমা খাতুন, মজনু মিয়া, মোহাম্মদ আলী, মাস্টার শাহজাহান আলী, মশিউর রহমান প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখিত দাবী সমূহ হলো- নিরাপদ সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা বাস্তবায়ন, জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি স্তম্ভকে আইনে পরিণত করা (গতি, হেলমেট, সিটবেল্ট, ড্রিং ড্রাইভিং ও শিশু আসন), শিবগঞ্জ উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান আঞ্চলিক হাইওয়ে ও স্থানীয় সড়কের পাশে অবস্থানের কারণে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং নির্মাণ, বগুড়া রংপুর মহাসড়কের মোকমতলা নামক স্থানে শিক্ষার্থী ও জনগণের রাস্তা পারাপার নিরাপদ করতে ওভারব্রিজ/আন্ডারপাস নির্মাণ, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন সিএনজি অটো রিক্সা থ্রি-হুইলার চলাচল বন্ধ করা, রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টির জন্য শিবগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ স্থান সমূহে সচেতনতামূলক সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালকদের নিয়ে জনসচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা ও রাস্তায় অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা করা, ফুটপাত দখল মুক্ত করা।

লেখক