ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

এনায়েতপুর আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের পিকেটার বিহীন শান্তিপুর্ণ হরতাল চলছে। তবে শনিবার রাতে এনায়েতপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে রোববার সকাল থেকে শহরের দোকানপাট বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে আঞ্চলিক এবং দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে মহাসড়কে কিছু সংখ্যক ট্রাক- বাস চলাচল দেখা গেছে। সকাল থেকে শহরে ব্যাটারি চালিত রিক্সা ও সিএনজি চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকেই বাসটার্মিনালে গাড়ীর জন্যে এসে ভিড় করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সড়ক-মহাসড়কগুলোতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে এনায়েতপুর থানা আওয়ামীলীগ সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু ও সাধারন সম্পাদক আসগার আলী মাস্টার রোববার দুপুরে বিষটি নিশ্চিত করে বলেন, ‘এ নাশকতার জন্য বিএনপি-জামায়াত দায়ী। পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে তারা। বিএনপি হরতাল সফল করতে আমাদের দলীয় কার্যালয়ের কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে। কার্যালয়ের জানালা ভেঙ্গে রুমে ঢুকে চেয়ার, টেবিল ও আলমারিতে আগুন দিয়েছে। আগুনে গুরুত্বপুর্ণ কাগজপত্র পুড়ে গেছে। আগুন দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব মঞ্জুর রহমান মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।’
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, সিরাজগঞ্জ শান্তিপূর্ণভাবে হরতাল চলছে। কোথাও কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার সড়ক মহাসড়কগুলাতে পুলিশি কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

লেখক