আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুরে হরতালের প্রভাব নেই”কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ” হরতাল প্রতিরোধে মাঠে অবস্থান আওয়ামীলীগ।
২৯ অক্টোবর রবিবার বিএনপি, জামায়াতের সারাদিন ব্যাপী ডাকা হরতাল কর্মসূচিতে সাদুল্লাপুরে পরেনি কোনো প্রভাব সাদুল্লাপুরের রাস্তা, হাট বাজার, স্কুল কলেজ,অফিসের সবকিছুই ছিলো স্বাভাবিক।
বিএনপি, জামায়াতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস ও জ্বালাও পোড়াও এবং অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতারা। হরতালে বিএনপি, জামায়াতের নেতাদের মাঠে দেখা না গেলেও সক্রিয় অবস্থানে ছিলো আওয়ামীলীগের নেতা কর্মীরা। সকল প্রকার অপ্রতিকার ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন কঠোর অবস্থানে।
উল্লেখ্য হরতালে উপজেলায় এপর্যন্ত বিএনপি, জামায়াতের তিন জনকে আটক করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ।
আটকরা হলেন থানা বিএনপির আহবায়ক মোঃ সামছুল হাসান সামছুল (৫০) জামায়াতের রসুলপুর ইউনিয়নের সভাপতি, মোঃ শাফিউল ইসলাম সুমন (৩৫) এবং সাদুল্লাপুর উপজেলা জামায়াতের অর্থ বিষয় সম্পাদক মোঃ সাফিউল আজাম (৪৫)
এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম বলেন সাদুল্লাপুর থানা পুলিশের অভিযানে এপর্যন্ত বিএনপি, জামায়াতের তিন জনকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ প্রকৃয়া শেষে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।