ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে দুই পক্ষের মারামারিতে এক মহিলার মত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারিতে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়শিমলা গ্রামের মৎস্যজীবী পাড়া গ্রামের মোঃ মজিবরের স্ত্রী মমেনা বিবি (৫৫)

স্থানীয় সূত্রে জানা যায়, মমেনার পরিবারের সাথে প্রতিবেশি মোঃ শহিদুল ইসলাম ও মোঃ খলিলুর রহমানের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে দুই পক্ষের সঙ্গে মারামারি বেধে যায়। এক পর্যায়ে সেখানে মোমেনা বিবির মৃত্যু হয়েছে।

সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ গতকাল রোববার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে।

এ সংবাদ লিখা পর্যন্ত এ ব্যাপারে আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্ততি চলতেছিল। আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রাথমিকভাব আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট এলেই বুঝা যাবে এটি হত্যা না অন্য কোন কারনে মত্যু হয়েছে।

লেখক