ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে কৃষি উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও বীজ প্রদান করলো ইউসিবি

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

“ভরসার নতুন জানালা” এগ্রো-সিএসআর প্রকল্প-২০২৩ এর আওতায় ঝিনাইগাতীতে ৬০ জন কৃষি, ডেইরি ও মৎস্য উদ্যোক্তাকে ৯০০,০০০ টাকার কৃষি যন্ত্রপাতি প্রদান করেছে দেশের ১ম সারির অন্যতম বৃহত্তম ব্যাংক ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি। এ আয়োজনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখার ব্যবস্থাপক জনাব পার্থ সারথী ঘোষের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জনাব এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জনাবা দিলরুবা আক্তার লাকী। সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ্ আল মাহমুদ ভূঁইয়া র উপস্থিতিতে কৃষি উদ্যোক্তা প্রতিনিধিদের ৯,০০,০০০ টাকার একটি ডামি চেক প্রদান করা হয়। উক্ত ডামি চেকের অর্থে কৃষি উদ্যোক্তাদের ইতিমধ্যে খড়কাটার মেশিন, হ্যান্ড ট্রাক্টর, পানির পাম্প, ধান মাড়াই যন্ত্র, স্যালো মেশিন, জেনারেটর, নৌকা, রিং তৈরির সামগ্রী, প্লাস্টিকের নেট ইত্যাদি বিভিন্ন কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এছাড়া উক্ত সভায় ৬০ জন কৃষি উদ্যোক্তাকে ২,০০০ টাকা করে মোট ১,২০,০০০ টাকার বিভিন্ন ধানের বীজ, সবজীর বীজ ও চারা প্রদান করা হয়। অনুষ্ঠানের ২য় ভাগে ২০৭ টি গবাদিপশুকে কৃর্মির ঔষধ ও ভ্যাক্সিন প্রদান করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষিখাতে সহায়তা প্রদানমূলক প্রকল্প “ভরসার নতুন জনালা” বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিতকরণ এবং জলবায়ু সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপণ করা। উল্লেখিত প্রকল্পের অধীনে সারাদেশে ৫০ টি নির্বাচিত উপজেলাকে “মডেল এলাকা” হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

লেখক