ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে মদসহ আটক ২

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ২০ লিটার বাংলা মদসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়ন্দা শাখা পুলিশ (ডিবি) । ৩ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে তাদেরকে আটক করা হয় ।
আটককৃতরা হলেন, মোঃ কাশেদ মন্ডল (২৫) ও মোঃ আনিছ মন্ডল (৩৫) । মোঃ কাশেদ মন্ডলের পিতার নাম মোঃ মজিবর মন্ডল । তার বাড়ী গোয়ালন্দ ঘাট থানার সাত্তার মেম্বার পাড়ায় । অপরজন একই থানার শাহাদৎ মেম্বার পাড়ার আফছার মন্ডলের ছেলে ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়ার পূর্বপাড়া পতিতালয়ের ভিতর মোস্তফা কনার বাড়ি অভিযান পরিচালনা করা হয় ।এসময় ২০ লিটার বাংলা মদসহ দুইজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে আনিছ মন্ডলের নামে তিনটি মামলা বিচারাধীন রয়েছে । তাদের নামে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।

লেখক