ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাদক বিরোধী অভিযানে ৪ হাজার ইয়াবাসহ আটক ১

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ মো. সোহেল মিয়া (২৬) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক সোহেল মিয়া কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুমখালী গ্রামের মো. আকবর আলীর ছেলে।
শনিবার ( ৪ নভেম্বর) ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ঘটিকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের দক্ষিণ পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে চট্টগ্রাম হইতে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজ নামক বাস তল্লাশী চালাইয়া মোঃ সোহেল মিয়া (২৬), পিতা-মোঃ আলী আকবর, মাতা-মোছাঃ খুরশিদা বেগম, সাং-পূর্ব ডুমখালি, ইউপি-ডুলাহাজরা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এর নিকট হইতে সর্বমোট ৪,০০০ ( চার হাজার ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান, মোঃ সোহেল মিয়া (২৬) এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হবে।

লেখক