ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ফেনসিডিল ও হেরোইনসহ আটক তিন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও সাড়ে ৮ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। ৬ নভেম্বর ( সোমবার) দুপুরে সদর উপজেলার খানখানাপুর হতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ রিপন মোল্লা (৩৫, রুবেল মন্ডল (৪০) ও আছর আলী (২৪)।
রিপন মোল্লার পিতার নাম খোরশেদ মোল্লা। তার বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন পাড়া এলাকায়। রুবেল মন্ডলের পিতার নাম খোরশেদ মন্ডল। রুবেল মন্ডলের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার ইসলামপুর গ্রামে। আর আছর আলী যশোর জেলার চৌগাছা থানার লষ্করপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুপুর সোয়া ১২ টার সময় খানখানাপুর গোলাম মওলার রিক্সা গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে সাড়ে ৮ গ্রাম হেরোইনসহ রিপন ও রুবেল মন্ডলকে আটক করা হয়। একই স্থান হতে দুপুর সোয়া ১ টার সময় পঞ্চাশ বোতল ফেনসিডিলসহ আছর আলীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের নিকট হতে জব্দকৃত হেরোইন ও ফেনসিডিলের এর বাজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা। আটককৃত ব্যক্তিদের নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক